মুক্তারের নৈপুণ্যে রাজশাহীর জয়
মুক্তার আলী নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে তারা।
বুধবার চতুর্থ ও শেষ দিন চট্টগ্রামকে ৯ উইকেটে হারায় রাজশাহী। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হেরেছিল তারা।
অন্য দিকে, চট্টগ্রামের এটি টানা দ্বিতীয় পরাজয়। প্রথম ম্যাচে রংপুরের কাছে হেরেছিল তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম।
কোনো রান যোগ করার আগেই অধিনায়ক নাজিমউদ্দিনকে হারিয়ে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। এরপর আলাউদ্দিন বাবুর বিদায়ে বিপদ আরো বাড়ে তাদের।
২২৮ রানে সাত উইকেট হারানো চট্টগ্রামের আশা বাঁচিয়ে রেখেছিলেন নাঈম ইসলাম জুনিয়র ও নুর হোসেন। তাদের ৬৪ রানের প্রতিরোধ ভাঙার কৃতিত্ব শফিউল ইসলামের।
মুক্তার-শফিউলের মারাত্মক বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামকে মাত্র ২৯৮ রানে গুটিয়ে দেয়ায় জয়ের জন্য ছোট লক্ষ্যই পায় রাজশাহী।
মাত্র ৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হাবিবুর রহমানকে হারায় রাজশাহী। তবে মাইশুকুর রহমান (অপরাজিত ৬১) ও জুনায়েদ সিদ্দিকের (অপরাজিত ৩৩) দৃঢ়তায় সহজ জয়ই পায় তারা।
নিজেদের প্রথম ইনিংসে ২০৯ রান করে চট্টগ্রাম। জবাবে ৪১১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা।
