২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের তরুণদের টেস্টে বৃষ্টির তাণ্ডব

বৃষ্টির দাপটে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন মাত্র ৭ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই দিন মিলিয়ে ৮০ ওভার খেলা সম্ভব না হওয়ায় নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তাদের দ্বিতীয় ইয়ুথ টেস্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 07:26 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

পুরনো খবর:

সাদমানের অর্ধশতকে বাংলাদেশের তরুণদের লড়াই

মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১৬৮ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে অতিথিরা ১০ রান যোগ করার পর বৃষ্টি নামলে সেখানেই দিনের খেলা শেষ হয়।

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৮ রান। মোহাম্মদ সাইফুদ্দিন ১৬ ও শাহানুর রহমান ২ রানে ব্যাট করছেন।

এর আগে প্রথম দিন ৭৩ ওভার খেলা হয়।

দুই দলের প্রথম ইয়ুথ টেস্টও ড্র হয়। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জেতে বাংলাদেশ।