২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় চাপে রাজশাহী

ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়েছে রাজশাহী বিভাগ। বোলারদের দাপটে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে ঢাকা মেট্রো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 11:33 AM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ১১৫ রান করে ঢাকা। এর আগে প্রথম ইনিংসে ২১৮ রান করে রাজশাহী।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে বিনা উইকেটে ৮ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী।

প্রথম ইনিংসে ৩০২ রান করা ঢাকা মেট্রোকে ৮৪ রানের লিড এনে দেয়ার কৃতিত্ব শরীফ উল্লাহ ও মোহাম্মদ শহীদের। দুই জনেই নেন তিনটি করে উইকেট।

সর্বোচ্চ ৫৫ রান করেন জুনায়েদ সিদ্দিক। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান আসে জুবায়ের আহমেদের ব্যাট থেকে। মুক্তার আলী ৩৭ রানে অপরাজিত থাকেন।

সৈকত আলী ও প্রথম ইনিংসে শতক করা মেহেদী মারুফে ৪৬ রানের দুটি ইনিংসের সুবাদে নিজেদের সুবিধাজনক অবস্থানের দিকে নিয়ে যাচ্ছে ঢাকা মেট্রো।

সাকলাইন সজীবের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৯ রান করেন শামসুর রহমান। ১৩ রানের ব্যাট করছেন জাবিদ হোসেন।

৭ উইকেট হাতে নিয়ে ১৯৯ রানে এগিয়ে রয়েছে ঢাকা।