এক ইনিংসে ৩ শতক প্রথম দেখল বিশ্ব!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান শতক করছেন যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম।
রোববার জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে হাশিম আমলা, রিলে রুশো ও এবি ডি ভিলিয়ার্সের শতকে ৫০ ওভারে ২ উইকেটে ৪৩৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে ক্রিকেটে এর আগে ১১৬টি ইনিংসে দুটি করে শতক হয়েছে।
ইনিংস উদ্বোধন করতে নেমে ১১৫ বলে ১২৮ রান করে রুশো আউট হন। দারুণ ফর্মে থাকা আমলা ১৪২ বলে করেন অপরাজিত ১৫৩ রান।
এরপর শতক করেন তিন নম্বরে নামা এবি ডি ভিলিয়ার্স। ৪৪ বলে ১৪৯ রান করে আউট হন তিনি। দুর্দান্ত এই ইনিংসটি তিনি সাজান ৯টি চার ও ১৬টি ছয়ে।
