রাজিন সালেহর অধিনায়কোচিত ব্যাটিংয়ের পরও জিততে পারেনি পারটেক্স। তিনি অসাধারণ এক শতক করলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের বিপক্ষে ২৫ রানে হেরেছে তার দল।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
14 Nov 2014, 07:01 PM
Updated :
22 Aug 2022, 07:52 PM
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গাজী ট্যাঙ্কের। ২৮ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা।
ফয়সাল হোসেনের অর্ধশতক আর জুনায়েদ সিদ্দিক ও আসার জায়েদির চল্লিশোর্ধ দুটি ইনিংসে শেষ পর্যন্ত ৯ উইকেটে লড়াই করার মতো ২২৬ রান তুলতে পারে গাজী ট্যাঙ্ক।
ফয়সাল ৬১ বলে অপরাজিত ৫২ রান করেন। জায়েদি ৪৫ ও জুনায়েদ খেলেন ৪৪ রানের ইনিংস।
পারটেক্সের আজিম, দেওয়ান সাব্বির ও আব্দুর রহমান ২টি করে উইকেট নেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ রানের মধ্যে ৩ উইকেট হারালেও রাজিন ও মেহরাব জুনিয়রের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল পারটেক্স। তবে ১৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে জয় হাতছাড়া করে তারা।
৩ উইকেটে ১৮২ থেকে ২০১ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। রাজিন ১৪টি চারে ১৪৯ বলে ১০৫ রান করেন। আর মেহরাব ৬৯ বলে করেন ৫৩ রান।
গাজী ট্যাঙ্কের পক্ষে ৩৩ রানে ৬ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র।
রাজিন সালেহর অধিনায়কোচিত ব্যাটিংয়ের পরও জিততে পারেনি পারটেক্স। তিনি অসাধারণ এক শতক করলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের বিপক্ষে ২৫ রানে হেরেছে তার দল।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:০১, ১৪ নভেম্বর ২০১৪ | আপডেট: ১৯:৫২, ২২ আগস্ট ২০২২