আম্পায়ারদের আলোচনাও শুনতে পারবে দর্শক
আম্পায়ার কোনো বিষয়ে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে অথবা কোনো দল রিভিউ চাইলে সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় টিভি দর্শকদের। তবে এবার আম্পায়ারদের মধ্যে শলা-পরামর্শ দশর্কদের শোনানোর ব্যবস্থা করতে যাচ্ছে আইসিসি।
আইসিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ থেকে তৃতীয় আম্পায়ারের সঙ্গে মাঠের আম্পায়ারের আলোচনা শুনতে পাবে দর্শকরা।
এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সফল হলে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে আগামী বছরের বিশ্বকাপের কিছু ম্যাচেও আম্পায়ারদের কথাবার্তা সম্প্রচার হতে পারে।
আইসিসি আশা করছে, এই ব্যবস্থায় দর্শকরা আরো ভালোভাবে আম্পায়ারদের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া বুঝতে পারবে।
