২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ম্যাক্সওয়েল

অধিনায়ক অ্যারন ফিঞ্চের চাওয়াটাই যেন পূরণ করলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিয়েছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 08:43 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বুধবার প্রথমটিতে ৭ উইকেটে হারে স্বাগিতিক অস্ট্রেলিয়া। এই হারের পর ফিঞ্চ বলেছিলেন, ম্যাক্সওয়েল থাকলে দলে আরো ভারসাম্য আসবে।

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর গত বুধবারই দেশে ফেরেন ম্যাক্সওয়েল।

মেলবোর্নে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগেই অবশ্য দলের সঙ্গে যোগ দেবেন ‘বিগ-হিটার’ এই অলরাউন্ডার।

সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে রোববার।