২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারাইনের জায়গায় সুলিমান বেন

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ডাক পেয়েছেন সুলিমান বেন। সুনিল নারাইনের জায়গায় দলে ঢুকেছেন এই বাঁ-হাতি স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 02:50 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারাইনকে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের দল থেকে সরিয়ে নেওয়া হয়।

২৫টি ওয়ানডেতে ৩১.৮৬ গড়ে ২৯টি উইকেট পেয়েছেন বেন। ২০১১ সালের বিশ্বকাপের পর আর ওয়ানডেতে খেলেননি তিনি। তবে এ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন দীর্ঘদেহী এই বোলার।

চ্যাম্পিয়ন্স লিগে নারাইনের এই নিষেধাজ্ঞা ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলার কথা না। এটা কেবল ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্টগুলোর জন্য। তবে বোলিং অ্যাকশন পরীক্ষা করিয়ে নারাইনকে আবার ক্রিকেটে ফেরার সুযোগ দিতেই তাকে দলের বাইরে রাখা হয়েছে বলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে।

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ৮ অক্টোবর কোচিতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সফর।

পুরনো খবর:

ভারত সফর থেকে ‘নিষিদ্ধ’ নারাইনকে প্রত্যাহার