২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের দায়িত্ব ছাড়লেন বেইলি

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জর্জ বেইলি। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে আরো মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নেয়ার কথা রোববার জানান তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 04:51 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে জিম্বাবুয়েতে গত শনিবার শেষ হওয়া ত্রি-দেশীয় সিরিজে অস্টেলিয়া ওয়ানডে দলের নেতৃত্বেও ছিলেন বেইলি।

বেইলির মতে, ভিন্ন ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দেয়াটা বেশ কঠিন। সেজন্যে অনেকটা সময় ব্যয় হয় বলেও মনে করেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ৪৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন বেইলি। কিন্তু টেস্ট খেলার সুযোগ পান মাত্র পাঁচটি। তাই নিজের ক্যারিয়ারে আরো টেস্ট ম্যাচ যোগ করতে চান তিনি।