২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক পাননি শোয়েব কামরান

পাকিস্তানের গ্রীষ্মকালীন অনুশীলন ক্যাম্পে ডাক পাননি শোয়েব মালিক ও কামরান আকমল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 10:45 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

৩৬ জনের এই ক্যাম্পে ডাক পেয়েছেন তৌফিক উমর ও ইয়াসির হামিদ। তবে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার কারণে ক্যাম্পে যোগ দিতে পারবেন না পেসার জুয়ায়েদ খান ও স্পিনার সাঈদ আজমল।

আগামী ৬ মে থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। আগামীতে বিভিন্ন সফর ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এক মাসব্যাপী এই ক্যাম্পের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মোহাম্মদ আকরামের নেতৃত্বে দেশটির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচিং প্যানেল ক্যাম্পটি পরিচালনা করবেন।

আগামী ১০ মাসে ৭টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। অগাস্টে সংক্ষিপ্ত পরিসরের শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হবে পাকিস্তানের ঐ সূচী।