২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জয়ের নায়ক মিশ্রর উচ্ছ্বাস

ওয়ানডের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে ভারতের অপরাজিত থাকার গৌরব অক্ষুন্ন। শুক্রবার মূল পর্বের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে অবদান রেখে উচ্ছ্বসিত ভারতের লেগ স্পিনার অমিত মিশ্র।

ক্রীড়া প্রতিবেদক

আবুল হায়াত শাহীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 01:03 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ম্যাচের সেরা খেলোয়াড় ভারতের অমিত মিশ্র। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ম্যাচের সেরা খেলোয়াড় ভারতের অমিত মিশ্র। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংবাদ সম্মেলনে হতাশার কথা জানাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে হতাশার কথা জানাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশ্র বলেন, “পাকিস্তানের বিপক্ষে জয় সব সময়ই বিশেষ কিছু। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ওদের বিপক্ষে ভালো বল করলেও দলকে জেতাতে পারিনি। এবার নিজে ভালো করেছি, দলও জিতেছে। তাই খুব ভালো লাগছে।”৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে আহমেদ শেহজাদ ও শোয়েব মালিকের উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত মিশ্র আরো বলেন, “আমার মূল শক্তি টার্ন ও ফ্লাইট। এই দুটো ব্যবহারের চেষ্টা করেছি। উইকেট থেকেও সহায়তা পেয়েছি।”ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ায় ভীষণ হতাশ পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ৭ উইকেটে হেরে যাওয়ার পর দলের ব্যাটসম্যানদের দুষলেন তিনি।“দেড় শ’ রান হলে জেতা সম্ভব ছিল। শুরুটা ভালো না হলেও উমর আকমল ও শোয়েব মালিক একটা ভালো জুটি গড়ার চেষ্টা করছিল। কিন্তু তারা সেটা বড় করতে পারেননি। করতে পারলে খেলাটা হয়তো অন্যরকম হতো।”“হাতে উইকেট থাকায় আমাদের পক্ষে দ্রুত রান করা সম্ভব ছিল। কিন্তু ১৬ থেকে ১৮ এই তিন ওভারে আমরা ছন্দ হারিয়ে ফেলি। তারপরও আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু যথেষ্ট রান করতে না পারায় জিততে পারিনি।”ভারতের স্পিনারদের মধ্যে বিশেষ করে মিশ্রর প্রশংসা করে হাফিজ বলেন, “আমাদের মনে হয়েছিল ওরা তিনজন স্পিনার নিয়ে খেলতে পারে। সেজন্য আমাদের প্রস্তুতিও ছিল। তবে মিশ্র খুব ভালো বল করেছে। উইকেট থেকে ভালো টার্নও পেয়েছে।”