জাতীয় ক্রিকেট লিগে বৃষ্টির যন্ত্রণা
শুক্রবার জাতীয় ক্রিকেট লিগে বৃষ্টি হানা দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনে দুটো ম্যাচে একটিও বল হতে পারেনি।
বরিশাল-সিলেটবরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ২২৪ রানের জবাবে সাত উইকেটে ২২১ রান নিয়ে দিন শেষ করেছে সিলেট।মাত্র তিন রানে পিছিয়ে থাকা সিলেটের পক্ষে ৬৬ রান করে অপরাজিত আছেন আনোয়ার আকবর। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান ইমতিয়াজ হোসেনের।৪৫ রানে তিন উইকেট নিয়েছেন বরিশালের বাঁহাতি স্পিনার মনির হোসেন।
রংপুর-চট্টগ্রামপ্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত কক্সবাজারের শেখ জামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৪৯ রানে অলআউট হয়ে গেছে রংপুর।সর্বোচ্চ ৬৫ রানে অপরাজিত ছিলেন কল্যাণ আশিষ। চট্টগ্রামের পক্ষে চারটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও ইউনুস।জবাবে দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ চার উইকেটে ১৫৪ রান। সর্বোচ্চ ৬৩ রান এসেছে উদ্বোধনী ব্যাটসম্যান মাহবুবুল করিমের ব্যাট থেকে।রংপুরের পক্ষে ২৮ রানে তিন উইকেট নিয়েছেন স্পিনার মাহমুদুল হাসান।রাজশাহী-খুলনাবৃষ্টিতে মাঠ ভিজে যাওয়ায় রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী-খুলনা ম্যাচের দ্বিতীয় দিনে খেলা হতে পারেনি।প্রথম দিনে নিজামউদ্দিন রিপন (৮৩), মিঠুন আলী (৬১) ও নাহিদুল ইসলামের (৫৮) দৃঢ়তায় অলআউট হওয়ার আগে ২৭৪ রান করে গতবারের চ্যাম্পিয়ন খুলনা।৪০ রানে ৪ উইকেট নেন রাজশাহীর পেসার ফরহাদ রেজা।ঢাকা-ঢাকা মেট্রোবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা ও ঢাকা মেট্রোর খেলাও বিরূপ আবহাওয়ার জন্য হতে পারেনি।আগের দিন উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদের ১৪২ রানের সুবাদে ৯ উইকেটে ৩৭৫ রান করে ঢাকা বিভাগ।ঢাকা মেট্রোর পক্ষে ৬১ রানে ৩ উইকেট নেন আজিম।
