২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুযোগ’ কাজে লাগাতে উদগ্রীব চান্দিমাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার চারটি ম্যাচেরই ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হবে এই মাঠে। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক দীনেশ চান্দিমাল তাই মাস খানেক আগেই বিশ্বকাপ প্রস্তুতির ‘সুযোগ’ পেয়ে আনন্দিত।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য একটা দারুণ সুযোগ। বিশ্বকাপের ভেন্যুতে দুটো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এই সুযোগ কাজে লাগাতে দলের সবাই সাগ্রহে অপেক্ষা করছে।”চান্দিমাল জানিয়েছেন, এই সিরিজে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল শ্রীলঙ্কা কোনো ‘পরীক্ষা-নিরীক্ষা’ করবে না।“আমরা শীর্ষস্থান ধরে রাখতে উদগ্রীব। আমাদের দলে অনেক ম্যাচ উইনার। তারা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সাঙ্গাকারা, মাহেলা, দিলশান, মালিঙ্গা, মেন্ডিস, কুলাসেকারার মতো বিশ্বমানের ক্রিকেটার আছে আমাদের।”তিন অভিজ্ঞ খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানের উপস্থিতি দলকে নেতৃত্ব দেয়ার কাজ অনেক সহজ করে দিয়েছে জানিয়ে চান্দিমাল বলেন, “আমাদের দলে অভিজ্ঞতার ঘাটতি নেই। তিন সাবেক অধিনায়কই মাঠে খুব সাহায্য করেন।”বাংলাদেশকে সমীহ করার কথা জানিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আরো বলেন, “আমরা বাংলাদেশকে কখনো খাটো করে দেখিনি। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। সাকিব, তামিমসহ ওদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান ও বোলার রয়েছে। তবে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।”