২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরে ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার টেস্ট উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্স হাতে চোট পেয়েছেন। প্রায় এক মাস খেলার বাইরে থাকতে হতে পারে তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 04:01 PM

Updated : 13 Oct 2022, 03:10 PM

ফলে ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নেয়া হচ্ছে না তার। তবে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরোয়া সিরিজের আগেই সেরে উঠতে পারেন ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকা দলের ব্যবস্থাপক মোহাম্মদ মোসাজি বলেন, “২০১১ সালে আইপিএলে খেলার সময় বাঁহাতে চোট পেয়েছিলেন এবি। সেরে উঠতে সে সময় প্লেট ব্যবহার করেছিলেন তিনি। প্লেটের কারণে এখন তিনি হাতে অস্বস্তি বোধ করছেন। জানুয়ারির প্রথম সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে প্লেট সরানো হবে।”

“তার সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি”, যোগ করেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যবস্থাপক।

১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা।