২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে ফিরলেন ব্রেসনান

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড টেস্টের আগে ইংল্যান্ড দলে ফিরলেন বোলিং অলরাউন্ডার টিম ব্রেসনান। সোমবার এ কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

চোটের কারণে গত জুলাই-অগাস্টে বছরের প্রথম অ্যাশেজের শেষ টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন ব্রেসনান। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড।

তবে ফিরতি অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে হারে ইংল্যান্ড। ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। ব্রিসবেনের দুই ইনিংসে যথাক্রমে ১৩৬ ও ১৭৯ রান করে অতিথিরা। আর প্রথম ইনিংসে ২৯৫ রান করা অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে অলআউট-ই করতে পারেনি তারা, সাত উইকেটে ৪০১ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

ইংল্যান্ড শিবিরে আশা, ব্রেসনানের অন্তর্ভুক্তি ইংলিশদের বোলিং আক্রমণে বাড়তি মাত্রা যোগ করবে।