২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রটের জায়গায় বেল কিংবা রুট

অ্যাশেজ সিরিজ ছেড়ে ইংল্যান্ডে ফেরা ব্যাটসম্যান জোনাথন ট্রটের জায়গায় দ্বিতীয় টেস্টে ইয়ান বেল অথবা জো রুটের কাউকে খেলানো হবে বলে জানিয়েছেন ব্যাটিং কোচ গ্রাহাম গুচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 12:35 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

অবশ্য এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি গুচ। আগামী ৫ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ব্রিসবেনে প্রথম টেস্ট ৩৮১ রানের বিশাল ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

তবে তিন নম্বরে ব্যাটিংয়ের জন্য সঠিকজনকে বেছে নেয়ার নেয়ার ব্যাপারে সতর্ক গুচ। কারণ কে কত নম্বরে ব্যাট করে বিষয়টা খুবই সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি।

অ্যাডিলেইড ওভালে সোমবার সাংবাদিকদের গুচ বলেন, “কাউকে যদি তিন, চার, পাঁচ কিংবা ছয় নম্বরে বা যেখানেই ব্যাট করতে বলা হোক না কেন, মুল কথা হলো তাকে তার দায়িত্ব পালন করতে হবে।”

প্রথম টেস্টের দুই ইনিংসে ১০ ও ৯ রানে আউট হওয়ার পর চাপজনিত অসুস্থতার কারণে এরই মধ্যে দেশে ফিরে গেছেন ট্রট। এবারের অ্যাশেজে আর খেলবেন না তিনি।

ট্রটের মতো বেল ও রুটও অবশ্য ব্রিসবেন টেস্টে ব্যর্থ। পাঁচ নম্বরে ব্যাট করা বেল ঐ ম্যাচের দুই ইনিংসে করেন ৫ ও ৩২ রান, ছয় নম্বরে নেমে রুট করেন ২ ও অপরাজিত ২৬।

ব্রিসবেনে ইংল্যান্ড দুই ইনিংসে যথাক্রমে করে ১৩৬ ও ১৭৯ রান।

পুরনো খবর:

জনসনের তোপে প্রথম টেস্ট অস্ট্রেলিয়ার
অ্যাশেজ ছেড়ে ইংল্যান্ড ফিরলেন ট্রট