২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল ও আমিরাত টি-টোয়েন্টি বিশ্বকাপে

বাছাইপর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:57 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের এরই মধ্যে অংশ নেয়া নিশ্চিত হয়ে গেছে।

বুধবার আবুধাবিতে হংকংকে ৫ উইকেটে হারানোয় টি-টোয়েন্টির সেরা আসরে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায় নেপালের। এই প্রথম কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে তারা।

আমিরাতের বিশ্বকাপে অংশগ্রহণ অবশ্য নতুন নয়। ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল তারা। বুধবার ঘরের মাঠে নেদারল্যান্ডসকে ১০ রানে হারানোয় দীর্ঘ দেড় যুগ পর আবার কোনো বিশ্বকাপের টিকেট হাতে পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।