গাজী ট্যাঙ্ককে হারিয়ে লিগ জমালো মোহামেডান
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শতকের পরও মোহামেডানের কাছে ৫৪ রানের হারে গাজী ট্যাঙ্কের শিরোপা স্বপ্ন কিছুটা ধাক্কা খেয়েছে।
শিরোপা জিততে হলে গাজী ট্যাঙ্ককে শেষ ম্যাচে জিততেই হবে। ১৪ খেলা শেষে সমান ২০ পয়েন্ট করে পেয়েছে গাজী ট্যাঙ্ক ও প্রাইম দোলেশ্বরের। লিগের শেষ দিন এই দুই দলের নিজেদের মধ্যে ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।
বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬৮ রান করে মোহামেডান।
সর্বোচ্চ ৭৬ রান আসে সমিত প্যাটেলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। মাত্র ১৫ বলে ৩৭ রান করা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবদানও কম নয়।
জবাবে মাত্র ৭ রানে তিন উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া গাজী ট্যাঙ্ককে ৫ উইকেটে ১৮১ রানের ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহ (১০৬)। শতকে পৌঁছানোর পর তিনি সাজঘরে পথ ধরলে আর পেরে উঠেনি দলটি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন ইমরুল কায়েসের।
বোলিংয়েও ৫২ রানে ৩ উইকেট নিয়ে সফল ইংল্যান্ডের ক্রিকেটার প্যাটেল; অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হন তিনি।
