২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে ফিরছেন ক্লার্ক

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের আগে দারুণ একটা সুখবর পেয়েছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসকে নেতৃত্ব দেবেন তিনি। চার দিনের ম্যাচটি শুরু হবে ৩০ অক্টোবর থেকে।

অনেক দিন ধরেই পিঠে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন ক্লার্ক। এই চোটের কারণেই বর্তমানে ভারত সফরে থাকা সাত ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই ৩২ বছর বয়সী ক্লার্ক। 

অস্ট্রেলিয়ার অধিকাংশ টেস্ট সিরিজ শুরুর আগেই ক্লার্কের চোট সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়। এবারো যেমন দলের ফিজিও অ্যালেক্স কওনটোরিস পুরো সিরিজে ক্লার্কের খেলার নিশ্চয়তা এখনই দিচ্ছেন না।

তিনি বলেন, “অ্যাশেজে আমরা তাকে খেলাবো তবে একেকটি ম্যাচ করে এগোবো। কিন্তু আমরা আশাবাদী সে পুরো সিরিজেই খেলতে পারবে।”

আগামী ২১ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ। গত জুলাই-অগাস্টে ইংল্যান্ডের মাটিতে বছরের প্রথম অ্যাশেজে ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক দল।

পুরনো খবর:

অ্যাশেজের প্রথম টেস্টেও অনিশ্চিত ক্লার্ক
ভারত সফরে নেই ক্লার্ক