২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে নেই ক্লার্ক

পিঠের ব্যথার কারণে ভারত সফরের অস্ট্রেলিয়া দল থেকে সরে দাড়ালেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার জায়গায় ডাক পেয়েছেন ব্যাটসম্যান কালাম ফার্গুসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

ক্লার্কের অনুপস্থিতিতে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন জর্জ বেইলি, সহঅধিনায়ক থাকছেন উইকেটরক্ষক ব্র্যাড হাডিন।

অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কোনটোরিস জানান, ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ চলার সময় ক্লার্কের পিঠের চোট মাথাচাড়া দিয়ে ওঠে। এরপর দেশে ফিরলেও চোট সারতে সময় লাগছে। "মাইকেল এজন্য ভারতে ওয়ানডে সিরজে খেলতে পারবে না। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে তাকে অনেকটা সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।"

সীমিত ওভারের ক্রিকেটে ফার্গুসনের রেকর্ড ভালো থাকলেও ২০০৯ সালে হাটুতে বড়ধরণের চোটের পর দলে অনিয়মিত হয়ে পড়েন।

জাতীয় দলের নির্বাচক জন ইনভারেরিটি জানান, ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া সীমিত ওভারের ম্যাচে দারুণ খেলেছেন ফার্গুসেন। সেজন্যই দলে নেয়া হয়েছে তাকে।

এছাড়া টি-টোয়েন্টির দলে বাড়তি সদস্য হিসেবে নেয়া হয়েছে নিক ম্যাডিনসনকে।

ভারত সফরে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাতটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল।

পুরনো খবর:

ভারত সফরে অস্ট্রেলিয়া দল ঘোষণা