ভারত সফরে অস্ট্রেলিয়া দল ঘোষণা
ভারত সফরে সীমিত ওভারের ক্রিকেটের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সফরে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও সাতটি ওয়ানডে খেলবে মাইকেল ক্লার্কের দল।
বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। দলে জায়গা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার ফাওয়াদ আহমেদ। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন ও জ্যাভিয়ের ডোহার্টি।
কোনো ম্যাচ না খেলেও জায়গা হারিয়েছেন পেসার জশ হ্যাজেলউড। চোটের কারণে দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান শন মার্শ। দলে ফিরেছেন অলরাউন্ডার মোইসেস হেনরিক্স।
পিঠের চোট সেরে উঠলে দলকে নেতৃত্ব দেবেন ক্লার্কই। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক ও টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলির নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনিদের মোকাবেলা করবে অতিথিরা।
ভারত সফরের আগেই ক্লার্কের পিঠের চোট সম্পূর্ণ সেরে উঠার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক জন ইনভারারিটি।
অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ, ফিলিপ হিউজ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), অ্যাডাম ভোগস, ব্র্যাড হ্যাডিন, মোইসেস হেনরিক্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, জেমস ফকনার, নাথান কোল্টার-নাইল, ক্লিন্ট ম্যাকায় ও জ্যাভিয়ের ডোহার্টি।
