২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের সঙ্গে লড়াইয়ে নতুন মোড়

দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে নিউ জিল্যান্ডের সঙ্গে ব্যবধান ক্রমশ কমিয়ে আনছে বাংলাদেশ। প্রথম চার টেস্টে ইনিংস ব্যবধানে হারা প্রতিপক্ষের সঙ্গে ড্র হয়েছে শেষ চার টেস্টের তিনটিই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

২০০১ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। সেই সফরে হ্যামিল্টনে ইনিংস ও ৫২ রানের পর ওয়েলিংটনে ইনিংস ও ৭৪ রানে হারে বাংলাদেশ।

তিন বছর পর দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে নিউ জিল্যান্ড। ঢাকায় প্রথম ম্যাচে ইনিংস ও ৯৯ রানে জেতার পর চট্টগ্রামে ইনিংস ও ১০১ রানে জিতে অতিথিরা।

২০০৮ সালে ডুনেডিনে ৯ উইকেটে হারের পর ওয়েলিংটনে আবার পুরানো দিনে ফিরে গিয়ে ইনিংস ও ১৩৭ রানে হারে বাংলাদেশ।

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পটা এর পরই শুরু। পাঁচ বছর আগে, ২০০৮ সালের অক্টোবরে চট্টগ্রামে ড্যানিয়েল ভেট্টরির দলের সঙ্গে অনেক লড়াই করে তিন উইকেটে হেরে গিয়েছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পরের ম্যাচটি ড্র। সেই ম্যাচের প্রথম তিন দিন অবশ্য একটিও বল হতে দেয়নি বৃষ্টি।

২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে দুই দলের সর্বশেষ টেস্টে স্বাগতিক নিউ জিল্যান্ড ১২১ রানের জয় পেলেও সাকিব ও মাহমুদুল্লাহ শতক করেছিলেন, প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন পেসার রুবেল হোসেন।
এই সিরিজ শুরুর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচে বাংলাদেশের ফলাফল ছিল ৮ হার, এক ড্র।
এবার রেকর্ড একটু উজ্জ্বল করার লক্ষ্য ছিল বাংলাদেশের। কোনো ম্যাচ জিততে না পারলেও বলতে গেলে এগিয়ে থেকেই দুটি ম্যাচ ড্র করেছে স্বাগতিকরা।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অতিথিদের ৪৬৯ রানের জবাবে ৫০১ রান করে বাংলাদেশ। শতক করেন মমিনুল হক। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক ও শতক করেন সোহাগ গাজী। আর ঢাকা টেস্ট বারবার ম্যাচের ভাগ্য পরিবর্তন হলেও শেষ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশই।

পুরনো খবর:

মমিনুল, সোহাগের নৈপুণ্যে ড্র চট্টগ্রাম টেস্ট
বৃষ্টির বাধায় ড্র ঢাকা টেস্ট