২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের টানা তৃতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজে সফরে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মেহেদী হাসানের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশের তরুণরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 10:10 AM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

দ্বিতীয় ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের জয়
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণদের বিরাট জয়

সাত ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি হারার পর টানা তিন ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

Image
লাগকে এলবিডব্লিউ করে ফেরান রিফাত।

লাগকে এলবিডব্লিউ করে ফেরান রিফাত।

Image
হেটমায়ারকে ফিরিয়ে রিফাতের উচ্ছ্বাস।

হেটমায়ারকে ফিরিয়ে রিফাতের উচ্ছ্বাস।

গায়ানার জর্জটাউনে এভারেস্ট ক্রিকেট ক্রাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

১০ ওভারে মাত্র ১৭ রানে ৫ উইকেট নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান।

এছাড়া জুবায়ের হোসেন ৩টি ও রিফাত প্রধান ২টি উইকেট পান।

ওয়েস্ট ইন্ডিজের মারকুইনো মিন্ডলে ও গুদাকেশ মতি-কানাই দুজনেই ৩৮ রান করেন।

জবাবে শুরুতেই ৩ উইকেট হারালেও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে (৬০) ৬২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।

আগের দুটি ম্যাচে ১৯৮ ও ৬৩ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশের তরুণরা। সিরিজের পরের তিনটি ম্যাচ ১৬, ১৯ ও ২১ অক্টোবর।