২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের জয়

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 10:25 AM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ দলের হার

ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলকে ৬৩ রানে হারিয়ে সাত ওয়ানডের সিরিজে ১-১ এ সমতা এনেছে বাংলাদেশের তরুণরা। প্রথম ওয়ানডেতে ছয় উইকেটে হেরেছিল তারা।

গায়ানার জর্জটাউনে বুধবার সকালে (বাংলাদেশ সময় বুধবার রাতে) টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

Image
স্টাম্পিংয়ের আবেদন উইকেটরক্ষক জসীম উদ্দিনের।

স্টাম্পিংয়ের আবেদন উইকেটরক্ষক জসীম উদ্দিনের।

উইকেটরক্ষক জসীম উদ্দিন (৬৩) ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের (৭০) অর্ধশতকে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান করে তারা। ৪৫ বলে ৪২ রানের কার্যকর একটি ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

জবাবে ৯ উইকেটে ১৯৬ রান করে স্বাগতিকরা। ৫৫ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস।

ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ রান করেন জেরেমি সলোজানো (৪৪)।

৬৩ রান করার পাশাপাশি দুটি স্টাম্পিং করে ও একটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জসীম।

ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো হবে ১১, ১৪, ১৬, ১৯ ও ২১ অক্টোবর।