ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ দলের হার
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের কাছে ছয় উইকেটে হেরেছে তারা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সোমবার সকালে (বাংলাদেশ সময় সোমবার রাতে) টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৬ ওভারে ১৩৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশের তরুণরা। সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক মেহেদী হাসানের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৩০ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।
জবাবে লেরয় লাগের অর্ধ শতকে (৬৯) ৩৪.৪ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। মেহেদী হাসান ১৬ রানে নেন ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। শনিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে গায়ানা অনূর্ধ্ব-১৯ দলকে ১১১ রানে হারিয়েছিল তারা।
ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৯, ১১, ১৪, ১৬, ১৯ ও ২১ অক্টোবর।
