২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের জয়

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুটা ভালোই হলো বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে শনিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে গায়ানা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 02:27 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

গায়ানার জর্জটাউনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ১১১ রানের বিশাল ব্যবধানে।

বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৪২ রান করে। অর্ধশতক করেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন (৭৫) ও জসিম উদ্দিন (৬৫)। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৪৩ রান।

জবাবে ৩৬ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচগুলো হবে ৭, ৯, ১১, ১৪, ১৬, ১৯ ও ২১ অক্টোবর।

সফরে যাওয়ার আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন কোচ রিচার্ড ম্যাকিন্স ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

পুরনো খবর:

অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়ের স্বপ্ন