২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন: বুধবার সম্মিলিত পরিষদের প্যানেল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য বুধবার সম্মিলিত পরিষদের প্যানেল চূড়ান্ত করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে মনোনয়ন ফর্ম কিনতে এসে নাজমুল হাসান বলেন, “এখনো প্যানেল চূড়ান্ত করিনি। ১৪ জনের যে নাম দিয়েছিলাম এখনো তাই আছে। আশা করি কাল (বুধবার) ১২ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে পারবো।”

বুধবার বেলা দুটোয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিতে পারেন বিসিবি সভাপতি।

বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। শনিবার বিকাল চারটার মধ্যে মনোনয়ন বাছাই করে তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সাবের হোসেন চৌধুরীর নির্বাচন সঠিক প্রক্রিয়ায় না হওয়ার আশঙ্কা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “নির্বাচন নিয়ে তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এ ব্যাপারে তিনি সত্যি বলছেন না, ভুল বলছেন।”

“সাবের ভাই নিজের বুদ্ধিতে কিছু করছেন না। অন্যের বুদ্ধিতে এসব করছেন। যা কিছু হচ্ছে তা গঠনতন্ত্র মেনেই করা হয়েছে। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। গঠনতন্ত্র মেনেই নির্বাচনের সকল আয়োজন করা হয়েছে,” যোগ করেন তিনি।

পুরনো খবর:

১০ অক্টোবর বিসিবি নির্বাচন
বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের নাম পাঠানো শেষ
বিসিবি নির্বাচন স্থগিতের দাবি সাবেরের