২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্ট নিয়েও শঙ্কা কাটলো

সব সমস্যা কাটিয়ে নির্দিষ্ট দিনেই শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট। দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা একথা নিশ্চিত করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

ক্রিকেটারদের বকেয়া পরিশোধে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি) বিলম্ব করায় পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট বর্জনের যে হুমকি দিয়েছিল দেশটির ক্রিকেটাররা, তা থেকে সরে এসেছে তারা।

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, শুক্রবার বোর্ডের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ পেয়েছেন ব্রেন্ডন টেইলর-মাসাকাদজারা।

বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের বিরোধের সূচনা পাকিস্তানের সফর শুরুর এক সপ্তাহ আগে। ওয়ানডে সিরিজের তৃতীয় বা শেষ ম্যাচের আগেরদিন ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল খেলোয়াড়েরা। পরবর্তীতে অবশ্য, কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের ঘোষণা দেওয়ায় খেলতে রাজি হয় তারা।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ ২-০এ হারার পর ওয়ানডে সিরিজও ২-১ এ হারে স্বাগতিকরা।

দাবি-দাওয়া পূরণ না হওয়ায় শঙ্কায় ছিল প্রথম টেস্টও, যাতে ভালো অবস্থানে থেকেও হেরে যায় জিম্বাবুয়ে।

পুরনো খবর:

ছাড় দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা