২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড় দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) বিরুদ্ধে দাবি দাওয়া আদায়ের আন্দোলন স্থগিত করেছে ক্রিকেটাররা। ফলে শঙ্কা কেটেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট হওয়া নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার শুরু হচ্ছে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। দ্বিতীয় টেস্ট হবে ১০ সেপ্টেম্বর থেকে।

তবে এখনও ক্রিকেটারদের দাবি দাওয়া অনুযায়ী বকেয়া পাওনা এখনো পরিশোধ করেনি জেডসি। অবশ্য জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন টেইলর জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট শুরুর আগে খেলোয়াড়দের সব পাওনাদি পরিশোধের কথা দিয়েছে কর্তৃপক্ষ।

তবে প্রথম টেস্টের দলে নেই অধিনায়ক নিজেই। সোমবার রাতে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। স্ত্রী-সন্তানের পাশে থাকতেই প্রথম টেস্টে খেলছেন না তিনি। 

টেইলরের অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন হ্যামিল্টন মাসাকাদজা।

বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের বিরোধের শুরু পাকিস্তানের সফর শুরুর এক সপ্তাহ আগে। গত শনিবার হয়ে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের তৃতীয় বা শেষ ম্যাচের আগে টেস্টে না খেলার ঘোষণা দিয়েছিল খেলোয়াড়েরা।

পুরনো খবর:

আবারও আন্দোলনে জিম্বাবুয়ে ক্রিকেটাররা