২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ সেপ্টেম্বর থেকে ক্রিকেট লিগ

সাত দিন পিছিয়ে ১০ সেপ্টেম্বর থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 10:32 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিসিডিএম সভাপতি জালাল ইউনুস বলেন, “আমরা লিগের সূচী তৈরির চূড়ান্ত ধাপে রয়েছি। শিগগিরই সবগুলো ক্লাবকে লিগের পূর্ণাঙ্গ সূচী দিয়ে দেয়া হবে। ক্লাবগুলো অনুশীলন ও সমন্বয়ের জন্য সময় চাওয়ায় সব দিক বিবেচনা করে ১০ সেপ্টেম্বর থেকে লিগ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

এর আগে ৩ সেপ্টেম্বর থেকে লিগ শুরু করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১২ দলের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে এবার ‘লিস্ট এ’র মর্যাদা দিয়েছে বিসিবি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এটিই হবে প্রধান ওয়ানডে টুর্নামেন্ট।