ইমরানের প্রশংসায় হ্যাডলি
নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্যার রিচার্ড হ্যাডলি মনে করেন, তার সময়ের সেরা অলরাউন্ডার পাকিস্তানের ইমরান খান।
হ্যাডলি, ইমরান, ভারতের কপিল দেব ও ইংল্যান্ডের ইয়ান বোথাম সমসাময়িক। ক্রিকেটে একই সময়ে এই চারজনের মাপের অলরাউন্ডার আর আসেনি।
৬২ বছর বয়সী হ্যাডলি অবশ্য এই চার জনের মধ্যে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এগিয়ে রাখছেন নির্দ্বিধায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের চার জনের মধ্যে কে সেরা ছিল প্রশ্নটা আমাকে করা হলে আমি ইমরানের কথাই বলবো। কারণ তিনি ছিলেন বৈচিত্র্যময় ব্যাটসম্যান, জোরালো স্ট্রাইক বোলার ও প্রভাবশালী অধিনায়ক।”
“ব্যাটসম্যান হিসেবে প্রথম ছয়, কখনো প্রথম চার জনের মধ্যে যে কোনো জায়গায় ব্যাট করতে পারতেন তিনি, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যে কোনো ধরণের ইনিংস খেলতে পারতেন।”
