২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের রান খরা চলছেই

রান নেই সাকিব আল হাসানের ব্যাটে। মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে)ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগুয়া হকসবিলসের বিপক্ষে শূন্য রানে ফিরেছেন তিনি। তার দল বার্বাডোজও হেরেছে ৫ উইকেটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 06:43 PM

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন রানে ফিরতে কতটা মরিয়া তিনি। তারপরও রান পাচ্চেন না তিনি।

ক্যারিয়ারে ব্যাটিংয়ের দিক থেকে সম্ভবত সবচেয়ে বাজে সময় কাটছে সাকিবের। ইংল্যান্ডে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে লিস্টারশায়ারের হয়ে ১০ ম্যাচ খেলে কোনো অর্ধশতক পাননি সাকিব। ১৮.২৫ গড়ে করেন ১৪৬ রান, সর্বোচ্চ ৪৩।

ওয়েস্ট ইন্ডিজেও ব্যাট হাতে ভীষণ ব্যর্থ সাকিব। ৬ ম্যাচ খেলে ৩.৬৬ গড়ে করেছেন মাত্র ২২ রান। সর্বোচ্চ ১২, এই একবারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

অবশ্য বল হাতে সাফল্য পাচ্ছেন আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় সাকিব। সিপিএলে এ পর্যন্ত ১১.২০ গড়ে নিয়েছেন ৯ উইকেট। সেরা ৬/৬।

প্রতিপক্ষের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রান করে বার্বাডোজ। সর্বোচ্চ ৩০ রান রেমন রেইফারের।

২০ রানে ৪ উইকেট নিয়ে শেলডন কোটারেল অ্যান্টিগুয়ার সেরা বোলার।

জবাবে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অ্যান্টিগুয়া। সর্বোচ্চ ৩১ রান অরল্যান্ডো পিটার্সের।

বার্বাডোজের পক্ষে সাকিব ২১ রানে নেন ১ উইকেট।

পুরনো খবর:

রানে ফিরতে মরিয়া সাকিব