এবার সিলিকন টেপ নিয়ে বিতর্ক
সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস বিতর্কের মাঝে অ্যাশেজে এবার নতুন বিতর্ক। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল ‘চ্যানেল নাইন’-এর দাবি, ‘হট স্পট’ প্রযুক্তিতে ব্যাট-বলের স্পর্শ এড়াতে ব্যাটে সিলিকন টেপ ব্যবহার করছেন ব্যাটসম্যানরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে উসমান খাজার ব্যাটে বল লাগার কোনো প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। আর ইংল্যান্ডের প্রথম ইনিংসে কট বিহাইন্ড হওয়া পিটারসেনের ব্যাটে বল লেগেছে বলে মনে হলেও হট স্পট তা দেখাতে ব্যর্থ হয়।
আর তাই ব্যাটসম্যানদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ ওঠার সঙ্গে-সঙ্গে পুরো দলের হয়ে এর বিরোধিতা করেছেন ক্লার্ক।
