২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের পথে ‘এ’ দল

ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তিন সপ্তাহের সফরে আটটি ওয়ানডে খেলবে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 01:15 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

পুরনো খবর:

বোলিং বৈচিত্র্য নিয়ে সন্তুষ্ট জহুরুল
ইংল্যান্ড সফরের ‘এ’ দলে ১১ টেস্ট ক্রিকেটার

শনিবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেন ক্রিকেটাররা।

৬ অগাস্ট হ্যাম্পশায়ারের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর ৯ অগাস্ট ইয়র্কশায়ার, ১১ অগাস্ট ল্যাঙ্কাশায়ার, ১৪ অগাস্ট নটিংহ্যামশায়ার ও ১৬ অগাস্টের প্রতিপক্ষ ওরস্টারশায়ার।

সবশেষে ২০, ২২ ও ২৪ অগাস্ট ইংল্যান্ড লায়ন্স দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন জহুরুল ও তার সতীর্থরা।

যাত্রার আগের দিন ‘এ’ দলের অধিনায়ক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ইংল্যান্ড সফরে বোলিং আক্রমণের ওপরে নির্ভর করছেন তিনি। শক্তিশালী দল নিয়েও সন্তুষ্টির কথা জানান তিনি।

অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে কোনো খেলা নেই এই সফরকে অনেক গুরুত্ব দিচ্ছে বিসিবি।

বাংলাদেশ ‘এ’ দল :

মোহাম্মদ ইলিয়াস, জিয়াউর রহমান, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা ও আল আমিন।

অপেক্ষমান: মাশরাফি বিন মুর্তজা, মেহরাব হোসেন, সাজেদুল ইসলাম, মোশাররফ হোসেন ও মুক্তার আলী।