২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ চেয়ে মামলা করছেন মিকি আর্থার

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন বরখাস্ত কোচ মিকি আর্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র জানায়, চুক্তিভঙ্গের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে ক্ষতিপূরণ চান তিনি। মামলা চালানোর জন্য একটি নামকরা লিগাল ফার্মকেও নিয়োগ করেছেন তিনি।

দলের প্রথম বিদেশি কোচ মিকি আর্থারের সঙ্গে ২০১৫ সাল পর্যন্ত চুক্তি ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। চুক্তি বাতিলের জন্য নোটিশ দেয়ার কথা ছিল তিন মাস আগে।

কিন্তু গত মাসে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় সমালোচিত হন আর্থার। ফলশ্রুতিতে, অ্যাশেজ শুরুর মাত্র ১৬ দিন আগে তাকে বরখাস্তের সিদ্ধান্ত জানায় সিএ।

কর্তৃপক্ষের এ 'অপেশাদার' আচরণে ভীষণ ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার নাগরিক আর্থার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করে তিনি বলেন, “চাকরি হারাতে কারোরই ভালো লাগে না। আমি শুধু এতোটুকু বলতে পারি, দায়িত্বের প্রতি আমি শতভাগ নিবেদিত ছিলাম।”