ক্যান্সার আক্রান্ত হানিফ মোহাম্মদের দেহে অস্ত্রোপচার
যকৃতের ক্যান্সারে আক্রান্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটার হানিফ মোহাম্মদের দেহে ‘সফল’ অস্ত্রোপচার করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়েই ক্যান্সার ধরা পড়েছে এবং তা কোথাও ছড়িয়ে পড়েনি।
হানিফ মোহাম্মদকে আগামী এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।
ক্রিকেটের প্রথম ‘লিটল মাস্টার’ বলা হতো হানিফ মোহাম্মদকে।
টেস্ট ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ইনিংসটির মালিক তিনি। ১৯৫৮ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রাত করার পথে ১৬ ঘণ্টা ১০ মিনিট ব্যাট করেছিলেন তিনি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে তার করা ৪৯৯ রানের রেকর্ড টিকে ছিল ৩৫ বছর, ৫০১ রান করে যা ভাঙ্গেন ব্রায়ান লারা।
হানিফের দিন ভাই ওয়াজির, মুশতাক ও সাদিক পাকিস্তানের হয়ে খেলেছেন; খেলেছেন তার চেলে শোয়েবও।
