চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। দুটোতেই চরম ব্যর্থ রামনরেশ সারওয়ান। তাই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের প্রথম পর্বের জন্য ঘোষিত দলে তাকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
23 Jun 2013, 03:28 PM
Updated :
23 Aug 2022, 11:03 AM
আগামী ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কা। জ্যামাইকায় প্রথম ও ত্রিনিদাদে ফিরতি পর্ব হবে।
কয়েক বছর ধরেই জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে আছেন সারওয়ান। গত ফেব্রুয়ারিতে প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে সব মিলিয়ে মাত্র ১২ রান করায় শেষ দুই ম্যাচে প্রথম একাদশে আর জায়গা পাননি।
ফেব্রুয়ারিতেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অপরাজিত ১২০ রানের দারুণ এক ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সারওয়ান।
কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তান-ভারত দুই দলের বিপক্ষেই এক রান করে করায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে তাকে দলে রাখেনি ক্যারিবীয়রা। এবার ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেও উপেক্ষিত হলেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজ দল:
ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), ক্রিস গেইল, জনসন চার্লস, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, ডেভন স্মিথ, ড্যারেন স্যামি, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), সুনীল নারায়ণ, টিনো বেস্ট, রবি রামপল ও কেমার রোচ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। দুটোতেই চরম ব্যর্থ রামনরেশ সারওয়ান। তাই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের প্রথম পর্বের জন্য ঘোষিত দলে তাকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:২৮, ২৩ জুন ২০১৩ | আপডেট: ১১:০৩, ২৩ আগস্ট ২০২২