২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের প্রত্যাবর্তন অনিশ্চিত

গ্রায়েম স্মিথের অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হলো। গোড়ালির অস্ত্রোপচারের ধকল কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 May 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

১০ দিন আগে স্মিথের গোড়ালিতে অস্ত্রোপচার করানো হয়েছে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) চিকিৎসা কমিটির প্রধান শুয়েইব মাঞ্জরা জানান, “(স্মিথের প্রত্যাবর্তন সম্পর্কে) এত তাড়াতাড়ি নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা কঠিন।”

“তবে মনে হচ্ছে চার মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন তিনি। কে জানে, ৬ মাস বা তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে।”

আগামী মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও জুলাইয়ে শ্রীলঙ্কা সফর শেষ হয়ে গেছে আগেই। দক্ষিণ আফ্রিকানরা এখন অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে স্মিথকে পাওয়ার প্রত্যাশায়।