২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনে ঢাকায় বিসিবির কোচিং কোর্স

আগামী মাসে ঢাকায় লেভেল টু কোচিং কোর্সের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া উন্নয়ন বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ২০১১ সালের জুনের আগে লেভেল ওয়ান কোর্স করা এবং সক্রিয়ভাবে কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা লেভেল টু কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহীদের আগামী ১ জুনের মধ্যে বিসিবির ক্রীড়া উন্নয়ন বিভাগে আবেদন করতে বলা হয়েছে। আসন সীমিত বলে যারা উপরোক্ত শর্ত পূরণ করতে পারবেন তাদেরই শুধু আবেদন করতে বলা হয়েছে।