অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সিলেট-খুলনার শুভ সূচনা
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের উদ্বোধনী দিনে জয় পেয়েছে সিলেট ও খুলনা। সিলেট ৩ উইকেটে ঢাকা দক্ষিণ এবং খুলনা ৬ উইকেটে চট্টগ্রামকে হারিয়েছে।
রোববার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৪ বলে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ঢাকা দক্ষিণ।
সর্বোচ্চ ৬৬ রান আসে রাওয়ানের ব্যাট থেকে। সিলেটের সেরা বোলার জামশেদ ৩ উইকেট নেন ৩৮ রানে।
জবাবে ৪৩ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। ম্যাচ সেরা সাজিদ হোসেনের ব্যাট থেকে আসে ৬৯ রান।
জিমন্যাশিয়াম মাঠে টস জিতে ব্যাট করতে ৪৪ ওভার ২ বলে ১৪২ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।
মিরাজের ব্যাট থেকে আসে ৩৯ রান। খুলনার পক্ষে সাজুল ইসলাম ও আলিপ চারটি করে উইকেট নেন।
জবাবে ৪০ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।
সর্বোচ্চ ৪৫ রান কামরুল জামানের। ৪১ রানে অপরাজিত থাকেন আশরাফ।
