২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার প্রায়র

ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাট প্রায়র। প্রথম উইকেটরক্ষক হিসাবে এই সম্মান পেলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

২০১২-১৩ মৌসুমে জাতীয় দল ছাড়াও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সাসেক্সের হয়ে ব্যাট ও গ্লাভস হাতে দারুণ ধারাবাহিক ছিলেন প্রায়র। গত মার্চে নিউজিল্যান্ড সফরে অমীমাংসিত টেস্ট সিরিজে ৩১১ রান এসেছিল তার ব্যাট থেকে। ২০১২-১৩ মৌসুমে মোট ৭ টেস্টে ৭১.১২ গড়ে ৫৬৯ রান করেন তিনি। দেশসেরার সম্মান পেয়ে দারুণ খুশি ৩১ বছর বয়সী প্রায়র। তিনি বলেন, “বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া বিশাল সম্মানের। এটা দারুণ এক অনুভূতি। তবে এই পুরস্কার নিয়ে আমি কিছুটা বিব্রত। কারণ ব্যক্তিগত প্রাপ্তির জন্য আমি খেলি না।”