দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন রাসেল ডোমিঙ্গো। আগামী ১ অগাস্ট থেকে তার মেয়াদ শুরু হবে।
রয়টার্স
.
রয়টার্স
Published :
11 May 2013, 07:42 PM
Updated :
23 Aug 2022, 10:44 AM
জুলাইয়ে মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছেন বর্তমান কোচ গ্যারি কার্স্টেন।
দুই বছর ধরে কার্স্টেনের সহকারী হিসাবে দায়িত্ব পালন করছেন ডোমিঙ্গো। তবে গত ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের তিনিই কোচ।
কার্স্টেনের উত্তরসূরী হিসাবে ডোমিঙ্গোকে পেয়ে দারুণ খুশি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সভাপতি ক্রিস নেনজানি। তিনি বলেন, “রাসেল যে খুব ভালোভাবে দায়িত্ব পালন করবে তাতে আমাদের কোনো সন্দেহ নেই। গত দুই বছরে গ্যারির (কার্স্টেন) মাধ্যমে পাওয়া সাফল্যে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”
কার্স্টেনের কোচিংয়ে গত বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে দক্ষিণ আফ্রিকা। গত এপ্রিল পর্যন্ত টেস্ট-শ্রেষ্ঠত্ব ধরে রেখে আইসিসির স্মারক ‘রাজদণ্ড’ও পায় তারা।
সহকারী থেকে প্রধান কোচের দায়িত্ব পেয়ে একই সঙ্গে আনন্দিত ও সতর্ক ডোমিঙ্গো। তিনি বলেন, “এটা (কার্স্টেনের সাফল্যের পুনরাবৃত্তি) কঠিন হবে। কিছু কাজ আমাকে তার মতো করে করতে হবে। তবে কিছু-কিছু নিজের মতো করেই করবো।
দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন রাসেল ডোমিঙ্গো। আগামী ১ অগাস্ট থেকে তার মেয়াদ শুরু হবে।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৯:৪২, ১১ মে ২০১৩ | আপডেট: ১০:৪৪, ২৩ আগস্ট ২০২২