২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে যাচ্ছেন রাজ্জাক-শামসুর

ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিচ্ছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। তবে টেস্ট সিরিজ শেষে কারা দেশে ফিরবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বিসিবির গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক রাবীদ ইমাম বলেন, “শুক্রবার সন্ধ্যায় জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন রাজ্জাক ও শামসুর। এখনো ওয়ানডে দল ঘোষণা করা হয়নি। তাই টেস্ট সিরিজ শেষে কারা দেশে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না।” টেস্ট সিরিজ হারারেতে হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজই হবে বুলাওয়ায়োতে। কুইন্স স্পোর্টস ক্লাবে ৩, ৫ ও ৮ মে তিনটি ওয়ানডে এবং একই মাঠে ১১ ও ১২ মে দুটি টি-টোয়েন্টি হবে।