২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড দলে ভেট্টরির প্রত্যাবর্তন

দুই বছর পর নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Apr 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলও। এছাড়া প্রথম বারের মতো নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক লুক রঞ্চি। অস্ট্রেলিয়ার হয়ে চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ রঞ্চির জন্ম নিউজিল্যান্ডে। ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ ৩১ মে এবং ২ ও ৫ জুন। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ৬ জুন থেকে। এই সফরে দুটি করে টেস্ট এবং টি-টোয়েন্টিও খেলবে নিউজিল্যান্ড।

শুক্রবার টেস্ট সিরিজের জন্যও দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার মার্ক গিলেস্পি।

ওয়ানডে দল: ব্রেন্ডন ম্যাককালাম(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট ইলিয়ট, অ্যান্ড্রিউ এলিস, জেমস ফ্র্যাঙ্কলিন, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মানরো, লুক রঞ্চি, রস টেইলর, ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি ও কেন উইলিয়ামসন।

টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, পিটার ফুলটন, টম ল্যাথাম, ব্রুস মার্টিন, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন, নেইল ওয়াগনার, মার্টিন গাপটিল ও মার্ক গিলেস্পি।