২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে্ সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে এক প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 06:45 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটির আয়োজক বিসিবির টুর্নামেন্ট কমিটি।

এই ম্যাচে বাংলাদেশ লাল দলের নেতৃত্ব দেবেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। লাল দলের প্রতিপক্ষ বাংলাদেশ সবুজ দলের অধিনায়ক সাবেক বাঁহাতি অলরাউন্ডার ও বর্তমানে আইসিসি আম্পায়ার এনামুল হক মণি।

লাল দল: নাঈমুর রহমান (অধিনায়ক), রফিকুল ইসলাম, শাহরিয়ার হোসেন, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, আলমগীর কবির, জিএস হাসান চৌধুরী তামিম, জাহিদ রাজ্জাক মাসুম, সাইফুল ইসলাম ও ফারুক আহমেদ।

ব্যবস্থাপক: মাহবুব আনাম, কোচ: ওসমান খান।

সবুজ দল: এনামুল হক মণি (অধিনায়ক), এহসানুল হক, সাজ্জাদ আহমেদ, মেহরাব হোসেন, সেলিম শাহেদ, জামাল উদ্দিন বাবু, জাহাঙ্গীর আলম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান রানা, আনিসুর রহমান, শফিউদ্দিন আহমেদ, মিজানুর রহমান, মোহাম্মদ আলী ও মোর্শেদ আলী খান।

ব্যবস্থাপক: রকিবুল হাসান, কোচ: আলতাফ হোসেন।