২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলটনের শতকে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

পিটার ফুলটনের প্রথম টেস্ট শতকের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ গড়ার উজ্জ্বল সম্ভাবনা। শুক্রবার প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২৫০ রান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Mar 2013, 05:58 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে হামিশ রাদারফোর্ডের সঙ্গে ৭৯ রানের উদ্বোধনী জুটি গড়েন ফুলটন। দিন শেষে তিনি ১২৪ রানে অপরাজিত। ৮৩ রান নিয়ে তার সঙ্গী কেন উইলিয়ামসন।

মধ্যাহ্ন-বিরতির মিনিট পাঁচেক আগে উইলিয়ামসন জুটি বাঁধেন ফুলটনের সঙ্গে। পুরো দুই সেশন অবিচ্ছিন্ন থেকে, ১৭১ রানের জুটি গড়ে অতিথিদের হতাশ করেন দুজনে।

চা-বিরতির সময় ৯৫ রানে ছিলেন ফুলটন। চা-বিরতির পর স্টিভেন ফিনকে মিডউইকেট দিয়ে চার মেরে ৯৯ রানে পৌঁছে যান তিনি।

৯টি বল শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী ডানহাতি ব্যাটসম্যানকে উত্যক্ত করার চেষ্টা করেছিল ‘বার্মি আর্মি’ নামে ক্রিকেট-বিশ্বে পরিচিত ইংল্যান্ডের সমর্থকরা। তবে তাতে বিচলিত হননি ফুলটন। মন্টি পানেসারের বল মিডঅনে ঠেলে এক রান নিয়ে শতকের আনন্দে ভেসে যান তিনি।

সংক্ষিপ্ত স্কোর:


নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৫০/১ (ফুলটন ১২৪*, রাদারফোর্ড ৩৭, উইলিয়ামসন ৮৩*; ফিন ১/৬১)