২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলিংটনে চালকের আসনে ইংল্যান্ড

পিটার ফুলটন ও কেন উইলিয়ামসনের দৃঢ়তায় বেসিন রিজার্ভে শনিবার দ্বিতীয় টেস্টের ‍তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১ উইকেটে ৭৭ রান করলেও চালকের আসনে ইংল্যান্ড।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Mar 2013, 07:02 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

ফুলটন ৪১ ও উইলিয়ামসন ১৬ রানে ব্যাট করছেন। ইনিংস হার এড়াতে এখনো তাদের ১৩৪ রান প্রয়োজন।

তবে বৃষ্টির সাহায্য নিয়ে ম্যাচ বাঁচানোর সুযোগও রয়েছে স্বাগতিকদের সামনে। নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী রোববার শেষ বেলায় এবং সোমবার সারাদিন বৃষ্টি হতে পারে ওয়েলিংটনে।

চা-বিরতির একটু আগে নিউজিল্যান্ড ২৫৪ রানে অলআউট হয়ে গেলে ১২ রানের জন্য ফলোঅনে বাধ্য হয়। প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৪৬৫ রান।

নিউজিল্যান্ডকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন ৬ উইকেট নেয়া স্টুয়ার্ট ব্রড। ২১ রানে অপরাজিত ছিলেন ব্রুস মার্টিন।

দ্বিতীয় ইনিংসেও ব্রড ও জেমস অ্যান্ডারসনের ভালো বোলিংয়ে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু দলকে ‘ব্রেক থ্রু’ এনে দেয়ার কৃতিত্ব মন্টি পানেসারের। ইয়ান বেলের দর্শনীয় ক্যাচে পরিণত হওয়ার আগে ১৫ রান করেন হামিশ রাদারফোর্ড।

এর আগে প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে বিজে ওয়াটলিংয়ের (৬০) সঙ্গে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের (৬৯) ১০০ রানের জুটি স্বপ্ন দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। দলীয় ১৮৯ রানে স্টিভেন ফিনের বলে ম্যাককালাম জোনাথন ট্রটের ক্যাচে পরিণত হলে আর পেরে উঠেনি স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৬৫ (কুক ১৭, কম্পটন ১০০, ট্রট ১২১, পিটারসেন ৭৩, বেল ১১,রুট ১০, প্রায়র ৮২, ব্রড ৬, ফিন ২৪, অ্যান্ডারসন ৮*, পানেসার ০; মার্টিন ৪/১৩০, উইলিয়ামসন ২/১৬, বোল্ট ২/১১৭, ওয়াগনার, ১/১২২)

নিউজিল্যান্ড: ২৫৪ ও ৭৭/১ (ফুলটন ৪১*, রাদারফোর্ড ১৫, উইলিয়ামসন ১৬* পানেসার ১/১৩)