দেশে ফিরেছেন সাকিব
ডান পায়ের পেশিতে সফল অস্ত্রোপচার শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছে, “দেশে ফিরেই পুনর্বাসনের কাজ শুরু করেছেন সাকিব। অস্ট্রেলীয় চিকিৎসক ডা. মার্টিন সুলিভানের নির্দেশনা অনুযায়ী হাল্কা অনুশীলন শুরু করেছেন। আগামী এক সপ্তাহ বাড়িতেই এই ব্যায়ামগুলো করতে পারবেন।”
“শনিবার তাকে পরীক্ষা করবো আমরা। সোম অথবা মঙ্গলবার তার সেলাই কাটা হতে পারে,” যোগ করেন তিনি।
চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যেতে না পারা সাকিব গত ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। সিডনিতে বিশেষজ্ঞ চিকিৎক ডা. স্কট বার্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ‘কাফ মাসল’ অর্থাৎ পায়ের পেশিতে অস্ত্রোপচারের পরামর্শ দেন।
