আশাবাদী কুক, সতর্ক ম্যাককালাম
বুধবার থেকে ডানেডিনে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।
এবারের নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজেই জয় পাওয়া ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, “নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো কঠিন হবে। তবে ক্রিকেটে ম্যাচ জিততে হলে আপনাকে ভালো খেলতেই হবে।”
অন্যদিকে প্রতিপক্ষকে এগিয়ে রেখে টেস্টের লড়াইয়ে নামতে চান নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
তিনি বলেন, “এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিরিজ। টেস্ট ক্রিকেটের বড় একটি দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। দক্ষিণ আফ্রিকা থেকে কঠিন একটি সিরিজ খেলে আসার পর দেশের মাটিতে নিজেদের লড়াকু দল হিসেবে প্রমাণ করার এটাই সুযোগ।”
