২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড দলে ফিরলেন ফুলটন

নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন ব্যাটসম্যান পিটার ফুলটন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে রেখে ১২ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Feb 2013, 02:11 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

এই দলে একটিই নতুন মুখ-বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিন।

এছাড়া প্রথম বারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ড এবং আটটি ওয়ানডে ও তিনটি টি-টেয়েন্টি খেলা উইকেটরক্ষক টম ল্যাথাম।

৬ মার্চ থেকে ডানেডিনে শুরু হবে প্রথম টেস্ট। বাকি দুটি টেস্ট শুরু হবে ১৪ ও ২২ মার্চ থেকে, ওয়েলিংটন ও অকল্যান্ডে।

এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে দলে থাকলেও হাঁটুর চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন ফুলটন। তিনি সর্বশেষ টেস্ট খেলেন ২০০৯ সালের ডিসেম্বরে, পাকিস্তানের বিপক্ষে।

নিউজিল্যান্ডের টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, পিটার ফুলটন, টম ল্যাথাম, ব্রুস মার্টিন, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।